ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর

ডাকসু নির্বাচন নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা

#

০৯ সেপ্টেম্বর, ২০২৫,  2:20 PM

news image

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডাকসু নির্বাচন আসলে জাতীয় নির্বাচনের একটি মডেল। এখানে শতভাগ শিক্ষিত লোক ভোট দিচ্ছে এবং যারা ভোটের কার্য পরিচালনা করছেন, তারা আরও উচ্চশিক্ষিত। তবে জাতীয় নির্বাচনে এতসংখ্যক উচ্চশিক্ষিত লোক ভোট পরিচালনা এবং ভোটার হিসেবে থাকবেন না।মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম বলেন, অনেক বছর পর একটা নির্বাচন হচ্ছে। এটা ডেফিনেটলি একটা মডেল। আমরা আশা করব আল্লাহ দিলে আপনাদের সবার দোয়ায় যাতে নির্বাচনটা (ডাকসু) ভালোভাবে হয়ে যায়। তিনি আরও বলেন, ডাকসু নির্বাচন একটি ইতিবাচক উদাহরণ তৈরি করবে। সবাই অংশগ্রহণ করছে, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এটি একটি ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে। উপদেষ্টা বলেন, ডাকসুর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন। পর্যায়ক্রমে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচন অনুষ্ঠিত হবে। এসব নির্বাচন যেন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, সে বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনা রয়েছে। তিনি বলেন, জাতীয় নির্বাচন উপলক্ষে প্রশিক্ষণকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম