ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘ফ্যামিলি কার্ড বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ’ সৌদি ভাড়াটে বাহিনীর সমাবেশে জোড়া ক্ষেপণাস্ত্র হামলা, বহু হতাহত আগামী পাঁচ বছরে বাংলাদেশে ৬৩৫ কোটি ডলার বিনিয়োগের উদ্যোগ জাপানের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কঠোর অবস্থানে সরকার নির্বাচনের আগে ইরান হামলা নিয়ে ইসরায়েলের শীর্ষ নেতৃত্বে বিরোধ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা শক্তিশালী ভূকম্পে কাঁপল এশিয়ার দুই দেশ ফের অপূর্ব-নীহার রসায়নে মুগ্ধ দর্শক, কোটির ঘরে ‘ভালো আছো তো’ পাঁচ জেলার মানুষ ট্রেনে কক্সবাজার যেতে পারবেন আজ থেকে শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়

ফের অপূর্ব-নীহার রসায়নে মুগ্ধ দর্শক, কোটির ঘরে ‘ভালো আছো তো’

#

বিনোদন প্রতিবেদক

২৬ অক্টোবর, ২০২৬,  11:01 AM

news image


ছোট পর্দার জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা আবারও দর্শকদের নজর কেড়েছেন। তাদের অভিনীত নতুন নাটক ‘ভালো আছো তো’ প্রকাশের মাত্র ২৪ ঘণ্টায় ৫০ লাখ ভিউ পেয়েছে। আর দুই দিনের মাথায় নাটকটির ভিউ ছাড়িয়েছে ৮০ লাখ। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। গত শুক্রবার ইউটিউবের সিএমভি চ্যানেলে মুক্তি পায় এটি। সব মিলিয়ে এখন নাটকটির ভিউ কোটির ঘরে।


তিন বছর আগে অপূর্বর সঙ্গে নতুন মুখ নাজনীন নীহাকে নিয়ে ‘মনদুয়ারি’ নাটক নির্মাণ করেছিলেন জাকারিয়া সৌখিন। নাটকটি নীহার পরিচিতি বাড়ানোর পাশাপাশি দর্শকদের মধ্যে তৈরি করে সাড়া। এরপর এই জুটিকে দেখা যায় ‘মেঘবালিকা’ ও ‘মায়া পাখি’ নাটকে। সেগুলোও দর্শকদের মধ্যে আলোচনায় আসে। এবার ‘ভালো আছো তো’ দিয়ে পর্দায় ফিরেই আলোচনায় এই জুটি।


নতুন নাটকের গল্প শুরু হয় নবনীতাকে ঘিরে। শিশুদের একটি স্কুলে শিক্ষকতা করে সে। একদিন স্কুল থেকে বেরিয়ে রাস্তার পাশে গাড়ি থামিয়ে চা পান করতে থাকা এক যুবকের সঙ্গে তার চোখাচোখি হয়। দুজনের দৃষ্টিতে ফুটে ওঠে বিস্ময়। এরপর রাগান্বিত অভিব্যক্তি নিয়ে অন্য পথ ধরে চলে যেতে থাকে নবনীতা। পেছন থেকে তার নাম ধরে ডাকতে ডাকতে এগিয়ে যায় যুবকটি। একপর্যায়ে নবনীতার গলা চেপে ধরে সে। এভাবেই নাটকটির গল্পের সূচনা। নবনীতা ও যুবকের চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নীহা ও জিয়াউল ফারুক অপূর্ব।


নাটকটি নিয়ে পরিচালক জাকারিয়া সৌখিন শনিবার গণমাধ্যমকে বলেন, শুরু থেকেই এই জুটিকে নিয়ে ভিন্নধর্মী কাজ করার পরিকল্পনা ছিল তার। সেই ভাবনা থেকেই প্রতিটি নাটকের গল্প ও উপস্থাপনায় নতুনত্ব আনার চেষ্টা করেছেন তিনি। একই ধরনের গল্প দেখে দর্শক যেন একঘেয়েমিতে না ভোগেন, সে বিষয়েও সতর্ক ছিলেন।


অপূর্ব–নীহা জুটির নতুন নাটকটি দর্শকদের পছন্দের তালিকায় জায়গা করে নেওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পরিচালক। তার মতে, দর্শকের রুচি ও প্রত্যাশার বিষয়টি মাথায় রেখেই গল্প বলতে হয়। দর্শকেরা সাধারণত সহজ-সরল গল্প দেখতে পছন্দ করেন। তাই গল্পকে সহজভাবে উপস্থাপনের চেষ্টা করেন তিনি। 


অপূর্ব ও নীহার পর্দার রসায়নও দর্শকদের কাছে এই জুটির জনপ্রিয়তার অন্যতম কারণ বলে মনে করেন জাকারিয়া সৌখিন। তাই আগের কাজের সাফল্য ছাড়িয়ে যাওয়ার চেষ্টা সব সময়ই থাকে জানিয়ে তিনি বলেন, এই চ্যালেঞ্জ নিতে তিনি ও অপূর্ব দুজনই পছন্দ করেন। এদিকে, জাকারিয়া সৌখিনের পরিচালনায় অপূর্ব ও নীহার পঞ্চম নাটক ‘দূরের মানুষ’ প্রচারের অপেক্ষায় রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম