ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

ট্রোলড হওয়ার পর সামান্থার খোলা চিঠি

#

বিনোদন ডেস্ক

১৪ মার্চ, ২০২২,  3:21 PM

news image

স্বাধীন জীবনযাপন পছন্দ করেন ভারতের দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভু। তার কাজ কিংবা কথা—দুটোতেই এর প্রমাণ পাওয়া যায়।   প্রায়ই টুইটার, ইনস্টাগ্রাম এবং ফেসবুকে নিন্দুকদের কাছে সমালোচিত হওয়া তার জন্য সাধারণ ঘটনায় পরিণত হচ্ছে। তিনি যাই করুন না কেন, নিন্দুকদের নেতিবাচক মন্তব্য করা চাই–ই চাই।  এবার তাদের উদ্দেশে সামান্থা লিখলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটির এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মুম্বাইয়ের একটি অ্যাওয়ার্ড শোতে হাজির হয়েছিলেন সামান্তা। সেই অনুষ্ঠানে পরে যাওয়া পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটু মন্তব্য করা হয়। সেই প্রসঙ্গ টেনে ইনস্টাগ্রাম স্টোরিতে নারীকে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন সামান্থা। তিনি লিখেছেন, ‘চারপাশে নারীকে দেখার দৃষ্টিভঙ্গি নিয়ে একজন নারী হিসেবে আমার অভিজ্ঞতা আছে। আমরা নারীকে বিচার করি তার পোশাক, জাত, শিক্ষা, সামাজিক অবস্থান, চেহারা, ত্বকের রঙ এবং এ রকম আরও অনেক বিষয় দিয়ে। একজনের পোশাক দেখে তাকে বিচার করা খুব সহজ কাজ।’ আরও লিখেন— শুধু পোশাকই নয়, পোশাকের নানা অংশ নিয়েও মানুষ নারীকে বিচার করে। এসব বন্ধ করা কতটা গুরুত্বপূর্ণ। এখন আমরা ২০২২ সালে বাস করছি। আমরা কি শেষমেশ একজন নারীকে তার পোশাকের হেমলাইন ও নেকলাইন দিয়ে বিচার করা বন্ধ করতে পারি? তার বদলে আমরা নিজেদের উন্নতির দিকে মনোযোগ দিতে পারি না? আমার ব্যক্তিগত আদর্শ  আরেকজনের ওপর চাপিয়ে দিয়ে কখনই ভালো কিছু আসেনি। আমরা একজন ব্যক্তিকে যেভাবে দেখি ও বুঝি, আসুন সেই দৃষ্টিভঙ্গিটাকে আবার নতুন করে লিখি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম