ঢাকা ১৯ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
হার না মানা মো: শফিকুল ইসলাম এর জীবন জয়ের গল্প ‘সামুদ্রিক নিরাপত্তা জোরদারে দেশীয় সক্ষমতাই হবে আমাদের প্রধান শক্তি’ ৯৫ বার পেছাল রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন আড়াইশ কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি, সাকিবসহ ১৫ জনের নথি জব্দ যার জন্য হার্টবিট বেড়ে যায় পরীমণির সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ পুলিশের এলিট ফোর্স হিসেবে থাকবে, হচ্ছে নতুন আইন: স্বরাষ্ট্রমন্ত্রী ২০২৬-২৭ অর্থবছরে এডিপির আকার ৩ লাখ কোটি টাকা : অর্থমন্ত্রী কর আদায় না বাড়লে বাণিজ্য চুক্তি অর্থনীতিতে চাপ বাড়াবে ভিসি নিয়োগ নিয়ে ডুয়েটে অচলাবস্থা, চলছে ব্লকেড কর্মসূচি

ট্রাম্প-স্টারমারের ফোনালাপ, গাজা নিয়ে আলোচনা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৫,  11:02 AM

news image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার গুরুত্বপূর্ণ ফোনালাপে অংশ নেন। রবিবার টেলিফোনে গাজা যুদ্ধ ও অর্থনীতি নিয়ে আলোচনা করেন দুই নেতা। শিগগির তারা দেখা করতেও সম্মত হয়েছেন। ডাউনিং স্ট্রিট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গাজায় ঐতিহাসিক যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন স্টারমার। মধ্যপ্রাচ্যে নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন তারা। ট্রাম্প ব্রিটিশ-ইসরাইলি দ্বৈত নাগরিক এমিলি দামারির মুক্তিকে স্বাগত জানান। তাকে এক সপ্তাহ আগে হামাস মুক্তি দিয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, উভয় দেশের একটি ন্যায্য দ্বিপাক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক উন্নীত করার উপায় নিয়েও আলোচনা করেছেন দুই নেতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম