ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

ট্রাম্পের সঙ্গে বিতণ্ডার পর জেলেনস্কিকে বুকে জড়িয়ে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ মার্চ, ২০২৫,  10:50 AM

news image

হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উত্তপ্ত বাক্যবিনিময় বর্তমানে গোটা বিশ্বে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এরপর জেলেনস্কিকে সমর্থন জানিয়ে ইউরোপের বহু দেশের রাষ্ট্রপ্রধানরা বার্তা দিয়েছিলেন।  হোয়াইট হাউস কাণ্ডের পর জেলেনস্কি শনিবার ব্রিটেনে গিয়ে পৌঁছান। সেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে দেখা করেন তিনি। স্টারমার বুকে জড়িয়ে ধরেন জেলেনস্কিকে। বলেন, “গোটা ব্রিটেন ইউক্রেনের পাশে রয়েছে। যতদিনই লাগুক (শান্তি ফেরাতে) না কেন, ইউক্রেনের পাশে থাকব আমরা।” এদিকে ব্রিটেনের কাছ থেকে ২ দশমিক ২৬ বিলিয়ন পাউন্ডের ঋণ পেয়েছে ইউক্রেন। সেই ঋণ পেয়ে জেলেনস্কি বলেন, এই অর্থের সাহায্যে ইউক্রেনেই অস্ত্র তৈরির কাজ সম্ভব হবে।  ব্রিটেন জানিয়েছে, রাশিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করে যে লাভ হয়েছিল, তা থেকে ৫০ বিলিয়ন ডলারের প্যাকেজ দেওয়ার কথা ছিল জি৭ দেশগুলোর। সেই প্যাকেজের অন্তর্গত এই ঋণ দেওয়া হয়েছে কিয়েভকে। উল্লেখ্য, আমেরিকাও এই জি৭ গোষ্ঠীতে রয়েছে  ব্রিটেনের কাছে থেকে ঋণ পেয়ে জেলেনস্কি বলেন, “ব্রিটেনের মতো এমন পার্টনার এবং বন্ধু পেয়ে আমরা গর্বিত। যুদ্ধের শুরু থেকেই আমাদের সমর্থন করার জন্য ব্রিটিশদের ধন্যবাদ জানাতে চাই।” আজ রবিবার ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করার কথা জেলেনস্কির। সূত্র: আল-জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম