ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে প্রায় ৫৩ লাখ টাকা জরিমানা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২৪,  8:02 PM

news image

ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে প্রায় ৫৩ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রোববার (১৭ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার (১৭ নভেম্বর) ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৩৮১টি মামলা এবং ৫২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। এছাড়া অভিযানকালে ১৪১টি গাড়ি ডাম্পিং ও ৫০টি গাড়ি রেকার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাতদিন কাজ করছে। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম