ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ তরুণ নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুলাই, ২০২৬,  8:00 PM

news image

যশোরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। সোমবার (২০ জুলাই) ভোর ৬টার দিকে শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের সালামের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের জাহাঙ্গীর ভান্ডারীর ছেলে মিদুল হাসান নাহিদ (২৫) ও একই গ্রামের জমাত আলীর ছেলে সোহাগ হোসেন ঊষা (২৭)। আহতরা হলেন একই গ্রামের শাহজাহানের ছেলে রুবেল (৩০), ট্রলিচালক আমিরুল এবং হেলপার নীরব। ট্রলিচালক ও হেলপার শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ম্যাচ দেখার পর ভোরে নাহিদ, ঊষা ও রুবেল একটি মোটরসাইকেলে করে রুদ্রপুর বাজারে চা খেতে যাচ্ছিলেন। এ সময় ইটভাটা থেকে ইট আনতে দ্রুতগতিতে গোগার দিকে যাচ্ছিল একটি ট্রলি।  পথিমধ্যে রুদ্রপুর এলাকায় পৌঁছালে দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নাহিদ ও ঊষা নিহত হন। পরে স্থানীয়রা আহত রুবেল, ট্রলিচালক ও হেলপারকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। এ বিষয়ে শার্শা থানার উপপরিদর্শক (এসআই) চঞ্চল গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রলিটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম