ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জীবন ও প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য রক্ষায় বৃক্ষ রোপণের বিকল্প নাই বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া জ্বালানি তেল কিনতে ৬ মাসে অতিরিক্ত খরচ ২৩ হাজার কোটি টাকা মালদ্বীপের সৈকতে হলুদ পোশাকে নজর কাড়লেন নয়নতারা ইমরান খানের মুক্তির দাবিতে ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভে অনড় পিটিআই অর্থনীতি ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আসছে দুই কার্গো এলএনজি পে-স্কেলের পর সরকারি চাকরিজীবীদের জন্য আরেক সুখবর মেলানিয়া ট্রাম্পের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ ৭৭ কোটি টাকার মসুর ডাল কিনবে সরকার গভীর নিম্নচাপে উত্তাল সাগর, রাঙ্গাবালীতে ট্রলারডুবি

টেনেটুনে পাশ করতেন অমিতাভ!

#

বিনোদন ডেস্ক

২২ আগস্ট, ২০২৪,  5:03 PM

news image

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন স্নাতকে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেন। সেখানে তিনি ছাত্র হিসেবে তেমন না হলেও শেষমেশ দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন কিরোরি মাল কলেজ থেকে স্নাতক হয়েছিলেন অভিনেতা। তবে ভর্তির পর পর স্নাতক জীবনের পড়াশোনা মোটেই ভাল ছিল না অমিতাভের। সম্প্রতি ‘কোন বানেগা ক্রোড়পতি’তে এসে নিজের অ্যাকাডেমিক ডিগ্রি, নম্বর সম্পর্কে মুখ খুললেন বিগ বি। অভিনেতা জানালেন, ‘ব্যাচলর সায়েন্স কি জিনিস তা বোঝার আগেই বিষয়টি নিয়ে পড়াশোনা শুরু করি। স্কুলে সায়েন্সে ভালো নম্বর পেয়েছিলাম, তাই অ্যাপ্লাই করে দিয়েছিলাম। কলেজে প্রথমদিন লেকচার শুনতে গিয়েই বুঝেছি, অনেক বড় ভুল হয়েছে। ১০ বছর ধরে আমি স্কুলে যা শিখেছি, তা মাত্র ৪৫ মিনিটেই সব শেষ হয়ে যায়। প্রথমবার ফেল করি। পরের বার যখন আবার পরীক্ষা দিলাম, তখন অনেক কষ্ট করে ৪২ শতাংশ পেয়েছিলাম। সে যাত্রায় বেঁচে গিয়েছিলাম।’ এই মুহূর্তে ‘কোন বানেগা ক্রোড়পতি’তে সরব থাকলেও কিছুদিন আগেই অমিতাভের ব্যস্ততা ছিল তার সদ্য মুক্তি পাওয়া ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’ নিয়ে। ছবিটিতে অ্যাকশন-থ্রিলারে অমর যোদ্ধা ‘অশ্বত্থামা’র চরিত্রে অভিনয় করেন তিনি। এদিকে বক্স অফিসে সাফল্যের মুখ দেখার পর একগুচ্ছ ছবির প্রস্তাব পেয়েছেন প্রভাস। সাত হিন্দুস্তানি ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয় অমিতাভ বচ্চনের। পরে তিনি ‘আনন্দ’, ‘গুড্ডি’, ‘রেশমা অউর শেরা’ এবং ‘বোম্বে টু গোয়া’-র মতো ছবিতে অভিনয় করেছিলেন। তবে ‘জঞ্জির’, ‘দিওয়ার’, ‘শোলে’, ‘অমর আকবর অ্যান্টনি’ এবং ‘ডন’-এর মতো ছবিতে খ্যাতি অর্জন করেন। এরপর ‘মহব্বতে’, ‘কাভি খুশি কাভি গম’, ‘ব্ল্যাক’, ‘কাভি আলবিদা না কেহনা’, ‘পিকু’, ‘ব্রহ্মাস্ত্র’-এর মতো ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম