ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার ১৮২ ক্যান বিয়ার জব্দ

#

০৮ জুন, ২০২৩,  9:58 PM

news image

আজ বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে, ০৮ জুন ২০২৩ বৃহস্পতিবার আনুমানিক ভোর ০৪০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন হোচকার খাল সংলগ্ন প্যারাবনের মধ্যে কয়েকজন ব্যক্তির আনাগোনা দেখা যায়। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ নদী থেকে তাদের থামার সংকেত দেয় ৷ সন্দেহজনক ব্যক্তিরা নদীতে কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেয়ে লোকালয়ে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্ট গার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশী চালিয়ে ঝোঁপের মধ্যে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১০ টি বস্তা হতে সর্বমোট ১,১৮২ ক্যান বিয়ার জব্দ করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, জব্দকৃত বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম