ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

টিসিবির কার্ডধারীরা কিনতে পারবেন ২ কেজি করে পেঁয়াজ

#

নিজস্ব প্রতিবেদক

০৮ অক্টোবর, ২০২৩,  9:11 PM

news image

কার্ডধারী এক কোটি দরিদ্র পরিবারের কাছে প্রতি মাসে ভর্তুকি মূল্যে দুই কেজি করে পেঁয়াজ বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। তবে কত দামে পেঁয়াজ বিক্রি করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। টিসিবি থেকে প্রতি কেজি পেঁয়াজের দাম ৩০ থেকে ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব পাঠানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ে। প্রস্তাব অনুমোদন পেলে আগামী সপ্তাহ থেকেই পেঁয়াজ বিক্রি শুরু হবে।  টিসিবি সূত্রে জানা গেছে, চলতি মাস থেকেই চাল, ডাল ও তেলের সঙ্গে পেঁয়াজ পাবেন ক্রেতারা। এর বাইরে ঢাকায় খোলাবাজারে ট্রাকের মাধ্যমেও পেঁয়াজ বিক্রির পরিকল্পনা আছে টিসিবির। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।  সংস্থার মুখপাত্র হুমায়ুন কবির বলেন, এ মাস থেকেই দুই কেজি করে পেঁয়াজ দেওয়া হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম