ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪ মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয় দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

টিপু হত্যা মামলায় আসামি খাইরুলের জামিন স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২২,  9:16 PM

news image

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলায় আসামি খাইরুলের জামিন স্থগিত করে দিয়েছেন চেম্বার আদালত। বুধবার (১৯ অক্টোবর) চেম্বার বিচারপতি এম. ইনায়েতুর রহিম রাষ্ট্রপক্ষের আবেদনে এ জামিন স্থগিত করে দেন। ১৭ অক্টোবর টিপু হত্যা মামলায় আসামি মো. খায়রুল ইসলামকে জামিন দেয় হাইকোর্ট। বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেয়। গত ২৪ মার্চ রাতে  রাজধানীর শাহজাহানপুরে  আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়। এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি  নামের এক কলেজছাত্রীও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর  রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী  ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম