ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

টিকা না নিলে কর্মীদের চাকরিচ্যুত করার হুশিয়ারি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২১,  4:56 PM

news image

করোনার টিকাবিধি নিয়ে কর্মীদের সঙ্গে কঠোর অবস্থানে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট গুগল। এরই মধ্যে তারা কর্মীদের বলেছে, টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য জমা দিতে। অন্যথায় বেতন হারানোর পাশাপাশি চাকরিও হারাতে হতে পারে। খবর প্রকাশ করেছে সিএনবিসি নিউজ ও বার্তা সংস্থা রয়টার্স। গুগলের অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গুগলের শীর্ষ নেতৃত্ব প্রতিষ্ঠানটির অভ্যন্তরে একটি মেমো প্রচার করেছে এবং সেখানে বলা হয়েছে,

কর্মীদের ৩ ডিসেম্বর মধ্যে তাদের টিকা গ্রহণ সংক্রান্ত তথ্য ঘোষণা করতে হবে। এক্ষেত্রে টিকা গ্রহণের প্রমাণ দেখানো এবং নথি আপলোড করতে হবে। আর যদি কোনো কর্মী চিকিৎসা বা ধর্মীয় কারণে টিকা গ্রহণ করতে না চান, সেক্ষেত্রে তাকে আগে আবেদন করতে হবে। যদি নির্ধারিত সময়ের মধ্যে এর ব্যতিক্রম ঘটে, তখন ওই কর্মীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক যোগাযোগ শুরু করবে গুগল। পাশাপাশি যাদের টিকা গ্রহণ না করার অনুরোধ অনুমোদিত হবে না, তাদের সঙ্গেও যোগাযোগ করা হবে। আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে দিয়েছে গুগল। এরপর থেকেই নিয়ম মানতে ব্যর্থ হওয়া কর্মীদের প্রথমে ৩০ দিনের জন্য বেতনসহ প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। তারপর ছয় মাস পর্যন্ত বেতন ছাড়া ব্যক্তিগত ছুটিতে রাখা হবে এবং সবশেষে চাকরিচ্যুত করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম