ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

টিকাবিরোধী বিক্ষোভ ঘিরে অটোয়ায় জরুরি অবস্থা জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  9:06 PM

news image

টিকাবিরোধী বিক্ষোভে ঘিরে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। নয় দিন ধরে ট্রাকচালকদের বিক্ষোভের কারণে শহরের মেয়র জিম ওয়াটসন রবিবার জরুরি অবস্থা জারির এ ঘোষণা দেন। তিনি বলেন, ‘শহরটি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিক্ষোভকারীদের সংখ্যা পুলিশের চেয়ে অনেক বেশি।’ মেয়র আরও বলেন, এ ধরনের বিক্ষোভ নগরবাসীর নিরাপত্তা ও আইনশৃঙ্খলার জন্য হুমকি হিসেবে দেখা দিয়েছে। অটোয়া পুলিশ প্রধান পিটার স্ললি শনিবার পুলিশ বোর্ডের এক বিশেষ বৈঠকে বলেছেন, 

পরিস্থিতি মোকাবিলায় তার বাহিনীর পর্যাপ্ত সক্ষমতা নেই। যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে চলাচলকারী ট্রাকচালকদের জন্য জারি করা করোনার টিকা সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের দাবিতে অটোয়ায় বিক্ষোভ শুরু হয়। ‘ফ্রিডম কনভয়’ নামে চলা সপ্তাহব্যাপী এই বিক্ষোভে অটোয়ার জনজীবন স্থবির হয়ে পড়েছে। পুলিশ ইতোমধ্যে অল্পসংখ্যক বিক্ষোভকারীকে আটক করেছে। কিন্তু অটোয়ার বাসিন্দারা আরও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর প্রতি আহ্বান জানিয়েছে। ট্রুডোর সরকার গত ১৫ জানুয়ারি আন্তঃসীমান্ত ট্রাকচালকদের জন্য করোনার টিকা সংক্রান্ত আদেশ জারি করে। এর আওতায় কানাডার যে ট্রাকচালকেরা টিকা নেননি, তাদের ট্রাক নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে দেশে ফেরার পর প্রতিবারই কোয়ারেন্টাইনে থাকতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম