ঢাকা ২৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্রমিকদের বেতন বাড়লে বাড়িভাড়া বাড়ানো যাবে না: প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরাসরি সম্প্রচার হবে জিয়াউল আহসানের গুম-খুন মামলার যুক্তিতর্ক ইউপি নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে ইসি ‘পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার’ ৫ দিন পর সচল সঞ্চয়পত্রের সার্ভার প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধিরা খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা দ্বিতীয়বারের মতো পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ ঢাবিসহ সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত ডিসেম্বর ঘিরে আধুনিক প্রযুক্তিসহ সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি

টানা ৯ পতনের পর এবার বাড়লো সোনার দাম

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৬,  11:37 AM

news image

টানা ৯ দফা পতনের পর অবশেষে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। দেশের বাজারে এবার ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে দেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা।


সোমবার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার নতুন দর প্রকাশ করে বাজুস। এদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে নতুন এই দর।


বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। এছাড়া, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৩২ হজার ২১১ টাকায় বেচাকেনা হবে।


বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের সঙ্গে সরকারি ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে; তাই গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে কোনো ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকারের ডিজাইন অনুযায়ী ক্রেতাদের মজুরি পরিশোধ করতে হবে।


এছাড়া মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ৯ শতাংশ এবং পারচেজের ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে; তবে এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়া যাবে না। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।


এর আগে, শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দেশের বাজারে ভালো মানের সোনার দাম ভরিতে কমে যায় ৬ হাজার ১৮২ টাকা। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দাঁড়ায় ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা। রোববার (২২ নভেম্বর) থেকে কার্যকর হয়ে সারাদিন বহাল থাকে এই দর।


আগের দিন শুক্রবার (২০ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দর ভরিতে এক ধাক্কায় ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে দেয় বাজুস। এতে দেশের বাজারে ওইদিন ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার গহনার দাম দাঁড়ায় ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।


বৃহস্পতিবার দেশের বাজারে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে কমানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। এর ফলে দেশের বাজারে ওইদিন ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের সোনার গহনার দাম দাঁড়ায় ২ লাখ ১২ হাজার ১১০ টাকা।


এর আগের দিন ১৮ নভেম্বর সকালেও সোনার দাম সমন্বয় করে বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয় ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এছাড়া, গত ১৪ নভেম্বর ভালো মানের প্রতি ভরি সোনার গহনার দাম কমানো হয় ২ হাজার ২১৬ টাকা।


তার আগে ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয় প্রতি ভরি সোনার দাম।


সব মিলিয়ে ৬ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ১৫ দিনে টানা ৯ দফায় ভরিতে সর্বোচ্চ ৩৪ হাজার ৭০০ টাকা কমে যায় মূল্যবান হলুদ ধাতুটির দাম। এতে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা থেকে ভরিতে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকায় নেমে আসে সোনার দাম।


তবে, এবার এই ধারায় ছেদ পড়লো। বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে একদিনের ব্যবধানে সোনার দাম এক লাফে ভরিতে বেড়ে গেল ৩ হাজার ১৪৯ টাকা।


সবশেষ দাম নির্ধারণের মধ্য দিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৩ বার সোনার দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে ৬৬ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৬ দফায় কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।


অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম