ঢাকা ৩০ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৬,  12:56 PM

news image


ব্যাংক খাতের খেলাপি ঋণের বোঝা আরও ভারী হয়েছে। চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর-এই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এতে সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা।


বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশই এখন খেলাপি। অর্থাৎ ব্যাংক থেকে বিতরণ করা প্রতি ১০০ টাকার মধ্যে প্রায় ৩৪ টাকাই আদায় হচ্ছে না। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 


প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। তখন মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ ছিল খেলাপি। সেই হিসাবে তিন মাসে খেলাপি ঋণের পরিমাণ বাড়ার পাশাপাশি মোট ঋণের মধ্যে এর অনুপাতও বেড়েছে।


বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত ডিসেম্বর শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৫৭ হাজার ২১৭ কোটি টাকা। চলতি বছরের প্রথম প্রান্তিক মার্চ শেষে তা আরও ৩১ হাজার ৪৮৭ কোটি টাকা বেড়েছিল। তবে গত বছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ কিছুটা কমেছিল। পরবর্তী সময়ে আবার বাড়তে শুরু করে।


সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরে ব্যাংক খাতে অনিয়ম, জালিয়াতি, প্রতারণা ও দুর্নীতির যে বিস্তার ঘটেছে, তার বড় প্রভাব পড়েছে খেলাপি ঋণে। ওই সময়ে প্রভাবশালী ঋণগ্রহীতাদের অনিয়ম এবং ঋণ আদায়ে দুর্বলতার কারণে ব্যাংক খাতের আর্থিক ভিত্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।


তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০০৯ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোট সরকার দায়িত্ব নেওয়ার সময় ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২২ হাজার ৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের জুনে সরকার ক্ষমতাচ্যুত হওয়ার আগে তা বেড়ে দাঁড়ায় ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। অর্থাৎ ওই সাড়ে ১৫ বছরে খেলাপি ঋণ বেড়েছিল কয়েক গুণ।


আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিলে ব্যাংক খাতের প্রকৃত আর্থিক চিত্র সামনে আসতে শুরু করে। এ সময়ে আগের সরকারের সঙ্গে সংশ্লিষ্ট অনেক ঋণগ্রহীতা আত্মগোপনে চলে যান বা প্রকাশ্যে আসেননি। ফলে আগে নিয়মিত দেখানো অনেক ঋণ খেলাপি হয়ে পড়ে। এতে খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়তে থাকে। 


পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার বিশেষ ছাড়ে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেয়। এর ফলে কিছু ঋণ পুনঃতফসিল হওয়ায় খেলাপি ঋণের পরিমাণ কমে আসে। তবে সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। 


বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যাচ্ছে, বর্তমান বিএনপি সরকারের সময়েও ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আবার বেড়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম