ঢাকা ১৫ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
নির্বাচনের মধ্য দিয়ে সংসদে স্বাভাবিক বিতর্কের সুযোগ তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে আমরা বেঁচে আছি: পানিসম্পদমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদ ফ্লোরে আলোচনা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী ‘খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’: হানজালা সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত: অর্থমন্ত্রী ঈদের ছুটির আগে শ্রমিকদের সব পাওনা পরিশোধের নির্দেশ শ্রমমন্ত্রীর ১২ দিনে ১৬টি জ্বালানি জাহাজ চট্টগ্রামে, আরও তিনটি পথে নেতাকর্মীদের কঠোর বার্তা দিলের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যার যা দায়িত্ব সঠিকভাবে পালন করলে স্বনির্ভর দেশ গড়ে তুলতে পারব: প্রধানমন্ত্রী ‘ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ থাকবে’

টানা ১০ দিন বন্ধ থাকার পর সচল মোবাইল ইন্টারনেট

#

নিজস্ব প্রতিবেদক

২৮ জুলাই, ২০২৪,  3:19 PM

news image

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে টানা ১০ দিন বন্ধ থাকার পর সচল করা হয়েছে মোবাইল ইন্টারনেট সেবা। রোববার (২৮) বিকেল ৩টা থেকে সারাদেশে এ সেবা চালু করা হয়। এর আগে আজ বেলা ১১টার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে (বিটিআরসি) ব্রিফিংয়ে ৩টা থেকে মোবাইল ইন্টারনেট সেবা চালুর এ ঘোষণা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বৈঠকে উপস্থিত ছিলেন বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। এ সময় মোবাইল অপারেটর ছাড়াও বিকাশ, নগদ, রকেট ও উপায় প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন বৈঠকে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, সকালে বিটিআরসিতে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক হয়েছে। বৈঠকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আজ বিকেল ৩টার পর থেকে মোবাইল ইন্টারনেট কানেকটিভিটি পুনঃস্থাপন করতে পারবো। বিকেল ৩টার পর থেকে সারাদেশে মোবাইল নেটওয়ার্ক চালু করা হবে। তার জন্য প্রযুক্তিগত যত সহায়তা দরকার, আমরা তা সবসময় দেবো। মোবাইল অপারেটর কোম্পানিগুলোও যত দ্রুত সম্ভব প্রস্তুতি নেবে। এদিকে, টানা পাঁচদিন বন্ধ থাকার পর গত ২৩ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। তবে ব্রডব্যান্ড চালু হলেও মোবাইল ইন্টারনেট চালু করেনি সরকার। অপরদিকে, মেটার তিনটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক বাংলাদেশে এখনো বন্ধ। কবে নাগাদ এসব প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে, তা এখনো জানায়নি বিটিআরসি। অনেক ব্যবহারকারী ভিপিএনের মাধ্যমে এসব প্ল্যাটফর্মে সক্রিয় হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম