ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২১,  1:16 PM

news image

টাঙ্গাইল সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) ভোরে উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাইজোয়াইর গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, ওই গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে মো. আইনউদ্দিন (৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেন (৩৩)।

আইনউদ্দিন কৃষি কাজ করতেন ও আনোয়ার ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, আনোয়ার হোসেন সোমবার নতুন একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেন। রাতে তার বাড়িতেই চার্জ দিয়ে রাখেন। ভোর ৪টার দিকে ব্যাটারি থেকে চার্জার খুলতে গেলে আনোয়ার হোসেন বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় চিৎকারে বাবা আইনউদ্দিন গিয়ে তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাদ যোহর জানাজা শেষে তাদের দাফন করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম