ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

টাঙ্গাইলে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

৩০ জুন, ২০২৩,  9:40 PM

news image

টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। শুক্রবার (৩০ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে ও অটোরিকশার চালক মো. বাবু মিয়া (৩৫), একই এলাকার আতোয়ার মিয়ার ছেলে মো. আওয়াল মিয়া (১৭) এবং আব্দুর রিপনের ছেলে মো. ফকর (১৬)। নিহত আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া জানান, ঈদ উপলক্ষ্যে ওরা ১১ জন বন্ধু ঘুরতে বের হয়েছিল। পথিমধ্যে ওদের অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোচালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, গোপালপুরের দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালপুরের দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে বাসটিকে পাওয়া যায়নি। তবে অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম