ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের টেক্সাস

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ মার্চ, ২০২২,  5:50 PM

news image

ভয়াবহ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্রের টেক্সাসসহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। এখন পর্যন্ত অন্তত দুজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে মার্কিন কর্তৃপক্ষ। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন কয়েক হাজার বাসিন্দা। সিএনএনের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২২ মার্চ) রাতে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় আঘান হানে শক্তিশালী টর্নেডো। সবচেয়ে বেশি ক্ষতি হয় নিউ অর্লিন্স শহর ও এর আশপাশের এলাকায়। শহরটিতে বেশ কয়েকজনের হতাহতের খবরও পাওয়া গেছে। কর্তৃপক্ষ জানায়, টর্নেডোর আঘাতে বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ায় শুধু নিউ অর্লিন্স শহরেই ১৩ হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এতে বিপাকে পড়েছেন ওই অঞ্চলের হাজারো মানুষ। গতবছর অঞ্চলটিতে হারিকেন আইডার আঘাতের পর আবার ব্যাপক ক্ষয়ক্ষতি হলো একজন বলেন, এটা আমার বন্ধুর বাড়ি, পুরোটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশের বাড়িগুলোরও ক্ষতি হয়েছে। বিদ্যুৎ না থাকায় ঠিকমতো কিছু দেখাও যাচ্ছে না এর আগে সোমবার (২১ মার্চ) টেক্সাস ও ওকলাহোমায় দফায় দফায় আঘাত হানে টর্নেডো। লণ্ডভণ্ড হয়ে যায় সবকিছু। এক বৃদ্ধার মৃত্যু ছাড়াও অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে। আরেকজন বলেন, সবাই অনেক ভয় পেয়েছিলাম। এতো ভয়াবহ হবে কেউ ধারণাও করতে পারিনি। যে যেভাবে পেরেছি নিজেকে রক্ষা করেছি। টেক্সাস কর্তৃপক্ষ জানায়, অঙ্গরাজ্যটিতে টর্নেডোর আঘাতে এক লাখ ২০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। আগামী কয়েকদিন আরো কয়েকটি অঙ্গরাজ্যে টর্নেডো আঘাত করতে পারে বলে সতর্কতা জারি করেছে মার্কিন আবহাওয়া দফতর।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম