ঢাকা ১৪ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদে লম্বা ছুটির প্রজ্ঞাপন জারি: নির্বাহী আদেশে ২৫ মে বন্ধ অফিস ২০২৭ সালে এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন পাঁচজনকে গলা কেটে হত্যা, সেই ফোরকানের লাশ মিলল পদ্মায় শাপলা চত্বর মামলায় দীপু মনি-রূপা-মোজাম্মেল বাবু গ্রেপ্তার দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবারও রাজপথে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু দেশীয় পশু দিয়েই কোরবানি হবে: প্রাণিসম্পদ মন্ত্রী নদীর বাঁধ ভেঙে হালুয়াঘাটের ২০ গ্রাম প্লাবিত দেশে ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার সাতকানিয়ার পাহাড়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার স্কুলছাত্রী

ঝিনাইদহ-১ আসন: আব্দুল হাইয়ের সংসদ সদস্য পদ স্থগিত

#

নিজস্ব প্রতিবেদক

০১ ফেব্রুয়ারি, ২০২৪,  12:47 PM

news image

ঝিনাইদহ-১ আসনে নৌকার প্রতীক নিয়ে বিজয়ী মো. আব্দুল হাইয়ের সংসদ সদস্য পদ স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এর আগে, ভোটগ্রহণ ও ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগে ঝিনাইদহ-১ আসনের এমপি পদের গেজেট স্থগিত চেয়ে ইলেকশন পিটিশন দায়ের করেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল। গত ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনের বেসরকারি ফলে আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। ফলফলে আব্দুল হাই পেয়েছেন ৯৪ হাজার ৩৭৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম দুলাল পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট। উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৭৭ জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৫৯ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম