ঢাকা ১২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বর্ণসহ কোটি টাকার চোরাচালান জব্দ, এপিবিএন-এর এক মাসে ৬৫৫ হারানো মোবাইল উদ্ধার রমজানে তেল-চিনি-খেজুরসহ ১০ পণ্যের দাম নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ বেসরকারি স্কুলে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৬ জনের মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় গাজীপুরের সফিপুরে একসঙ্গে নিহত ৩ কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির ধর্ষণে অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার : বাণিজ্যমন্ত্রী ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

জ্যাকলিনের বিরুদ্ধে মামলা করেছেন নোরা ফাতেহি

#

বিনোদন ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০২২,  6:32 PM

news image

কয়েক মাস আগের ঘটনা। ২০০ কোটি টাকা আর্থিক আত্মসাতের ঘটনায় জ্যাকলিনের সঙ্গে নোরাকেও বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি জ্যাকলিন ফার্নান্দেজের বিরুদ্ধে মামলা করছেন। নোরার দাবি, নিজের স্বার্থে জ্যাকুলিন তাকে নিয়ে নোংরামি করছেন। কয়েক মাস আগে সুকেশ চন্দ্রশেখরের ২১৫ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা দিয়ে এ ঘটনার সূত্রপাত। সেই সময় সুকেশের সঙ্গে জড়িয়ে যায় অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের নাম। সুকেশের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় ফেঁসে যান জ্যাকুলিন। ঘটনা এখানেই থেমে থাকেনি। জ্যাকুলিনকে কয়েকবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। কনম্যান সুকেশ চন্দ্রশেখর মূল সন্দেহভাজন হলেও, তাঁর সঙ্গে সংযোগ থাকার কারণে দুই অভিনেত্রীকেও তলব করা হয়েছিল।

যাতে বেশি জড়িয়ে পড়েন জ্যাকলিন। সুকেশের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকায় বেশ কিছু অবৈধ সম্পত্তি উপহার হিসাবে তাঁর কাছেও চলে আসে। এতেই ফেঁসে যান অভিনেত্রী। থানা পুলিশ চলতে থাকে প্রায় গোটা বছর। ইতোমধ্যে আইনজীবীর মাধ্যমে প্রকাশ্যে আসে জ্যাকলিনের একটি বয়ান, যেখানে তিনি জানিয়েছেন, সুকেশের থেকে অনেক তারকাই উপহার নিয়েছেন। তাঁদের মধ্যে রয়েছেন নোরা ফাতেহিও। শুধু শুধু একা তাঁকেই দোষারোপ করা হচ্ছে কেন?  এতেই তেলে-বেগুনে জ্বলে ওঠেন নোরা। তাঁর বক্তব্য, এটি সম্পূর্ণ মিথ্যা কথা। সুকেশের সঙ্গে তাঁর কোনও লেনদেন ছিল না। উপহারও নেননি। বরং সুকেশের স্ত্রী লিনা মারিয়া পালের সঙ্গেই আলাপ ছিল বলে জানান নোরা। সুকেশের প্রাক্তন প্রেমিকা তথা জ্যাকলিনের বিরুদ্ধে মানহানির মামলা করে নোরা বলেন, জ্যাকলিন নিজে দুর্নীতিতে জড়িয়ে ক্যারিয়ার নষ্ট করছে। সেটা অবশ্য ওর কাছের মানুষের জন্যই করছে। সুকেশ আর ও দু’জনেই একই ইন্ডাস্ট্রিতে কাজ করে। একই অতীত। যা করছে, ঠিক আছে। কিন্তু আমাকে এই নোংরামির মধ্যে জড়ানো কেন? সেই মর্মে নিজেকে এই মামলা থেকে মুক্ত করার আবেদন জানালেন অভিনেত্রী। ১২ ডিসেম্বর সকালে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে হাজিরা দিতে গিয়েছিলেন জ্যাকলিন। আইনজীবী জানান, এখনও পর্যন্ত ইডির পক্ষ থেকে সম্পূর্ণ চার্জশিট জ্যাকলিনের হাতে এসে পৌঁছয়নি। তাই বিচারপতি আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত এই মামলার পরবর্তী শুনানি পিছিয়ে দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম