ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট

#

নিজস্ব প্রতিনিধি

২৯ মার্চ, ২০২৬,  4:43 PM

news image

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের লক্ষ্যে জেলা প্রশাসন, গোপালগঞ্জ এর উদ্যোগে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। শনিবার জেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। কার্যক্রমের অংশ হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারদীন খান প্রিন্স-এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে একটি মামলায় গোপালগঞ্জ শহরের গংগা মটরস কে ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এছাড়াও অবৈধভাবে মজুতকৃত তেল সরকার নির্ধারিত মূল্যে ভোক্তাদের নিকট বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়।  অপরদিকে, কাশিয়ানী উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিরুদ্ধ দেব রায়- এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তিনটি মামলায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে সর্বমোট চারটি মামলায় ২৯ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  চলমান পরিস্থিতিতে জেলার বিভিন্ন স্থানে অবস্থিত পেট্রোল পাম্পগুলোতে ও খোলা বাজারে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে। জ্বালানি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা, অবৈধ মজুত রোধ, ভেজাল মেশানো বা পরিমাণে কম দেওয়ার মতো অপরাধ প্রতিরোধে জেলা প্রশাসনের এমন মোবাইল কোর্ট পরিচালনা জনস্বার্থে চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম