ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ জুন, ২০২৬,  10:59 AM

news image

শক্তিশালী জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার লান্দাউ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ভেনেজুয়েলাকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।


বুধবার ভূমিকম্প আঘাত হানার পর দেওয়া এক বার্তায় তিনি বলেন, “আজ সন্ধ্যায় বিধ্বংসী ভূমিকম্পের শিকার ভেনেজুয়েলার জনগণের পাশে আছে যুক্তরাষ্ট্র। এই কঠিন সময়ে ঈশ্বর আমাদের ভেনেজুয়েলার ভাই-বোনদের সহায় হোন। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সহায়তা কার্যক্রম সমন্বয়ের কাজ করছি।”


ভেনেজুয়েলার স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে দেশটিতে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, দুটি ভূমিকম্পের মধ্যে সময়ের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড।


ভূমিকম্পের পর দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। বিভিন্ন ভিডিওচিত্রে রাজধানী কারাকাস এবং উপকূলীয় শহর কাতিয়া লা মার-এ ভবন ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। কোথাও কোথাও পাহাড়ি ঢালে অবস্থিত একাধিক ভবন ধসে পড়েছে।


প্রত্যক্ষদর্শীদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত মানুষ নিজেদের পরিবার ও পোষা প্রাণী নিয়ে দ্রুত ভবন ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নিচ্ছেন।


দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ওই অঞ্চলে ভেনেজুয়েলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার অবস্থিত।


ভূমিকম্পের দিনটি ভেনেজুয়েলায় সরকারি ছুটির দিন ছিল। প্রতি বছর এ দিনে দেশটির মানুষ সেন্ট জন ব্যাপটিস্টের জন্মবার্ষিকী ও জাতীয় স্বাধীনতা দিবস পালন করে থাকে।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে।


ভেনেজুয়েলার যোগাযোগ ও তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহর ও গ্রামে বহু ভবন ধসে পড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরও অনেক ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় দেশজুড়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।


এদিকে ভূমিকম্পের পর রাজধানীর বহু এলাকা এবং দেশের বিভিন্ন শহর-গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। পাশাপাশি কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।


সূত্র : আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম