ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে গুলি, নিহত অন্তত ৮

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জানুয়ারি, ২০২৩,  10:32 AM

news image

ইসরায়েল নিয়ন্ত্রিত জেরুজালেমের একটি ইহুদি সিনাগগে (উপাসনালয়) গুলিবিদ্ধ হয়ে অন্তত ৮ জন নিহত এবং কয়েকজন আহত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনি অধ্যুষিত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি সেনাদের প্রাণঘাতী অভিযানের প্রেক্ষাপটে উত্তেজনার মধ্যে এ গুলির ঘটনা ঘটল। বৃহস্পতিবার ইসরায়েলি সেনা অভিযানে ৯ ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলের পুলিশ বিভাগ বলেছে, সন্দেহভাজন হামলাকারীকে ঘটনাস্থলেই ‘নিষ্ক্রিয়’ করা হয়েছে। জেরুজালেমের শহরের নেভি ইয়াকভ এলাকায় গুলি চালানোর এ ঘটনা ঘটে। ইসরায়েলি সেনা অভিযান নিয়ে ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তেজনা বিরাজ করছে। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জন্য একদিনের নিহতের হিসাবে গত বৃহস্পতিবার ছিল এক বছরের মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী দিন। হামলার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া গাজা থেকে দু’টি রকেট নিক্ষেপ করার প্রতিবাদে ইসরায়েল শুক্রবার ভোরে সেখানে ব্যাপক বিমান হামলা চালায়। সূত্র : বিবিসি ও সিএনএন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম