ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন

জুলাই সনদ যেন প্রতারণার বস্তু না হয়: আখতার

#

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৫,  9:05 PM

news image

জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয়, সে বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে তাগিদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। আখতার বলেন, ‘এক দল জুলাই সনদকে মুছে দিতে চায়, আরেক দল চায় তা ভেস্তে দিতে। জুলাই সনদ যেন কোনো দলের চাপে পড়ে প্রতারণার বস্তু না হয় সে বিষয়ে জোর দেয়ার তাগিদ দিয়েছি।’ জুলাই সনদে স্বাক্ষর শুধু আনুষ্ঠানিকতা উল্লেখ করে তিনি বলেন, ‘সনদ বাস্তবায়নে আদেশের খসড়া এবং এর পরিধি জনগনকের জানাতে হবে। স্পষ্ট করতে হবে। এসব দেখে স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নেবে এনসিপি।’ সনদ বাস্তবায়ন আদেশের খসড়া বা টেক্সট না দেখা পর্যন্ত এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে বলেও জানান দলটির সদস্য সচিব। শাপলা প্রতীকেই নির্বাচন করতে চান জানিয়ে আখতার বলেন, ‘এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়নি। তবে যেকোনো দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে জোট হতে পারে।’ এদিন সকাল সোয়া ১০টার পর জাতীয় সংসদ ভবনের এলডি হলে জুলাই সনদ ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে বসে এনসিপি। বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজসহ কমিশনের অন্য সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম