ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

জি কে শামীমসহ ৮ জনের মামলার রায় ২৫ জুন

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জুন, ২০২৩,  4:37 PM

news image

মানি লন্ডারিং আইনের মামলায় এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার জন্য আগামী ২৫ জুন দিন ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ জুন) যুক্তি উপস্থাপন শেষে ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম রায় ঘোষণার জন্য এই দিন ধার্য করেন। আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আজাদ রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অন্যরা আসামিরা হলেন মো. জাহিদুল ইসালাম, মো. শহিদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন, মো. আমিনুল ইসলাম, মো. দেলোয়ার হোসেন ও মো. মুরাদ হোসেন। এর আগে, সকালে আসামিদের ঢাকা মহানগর আদালতে হাজির করা হয়। পরে তাদের আদালতের হাজতখানায় রাখা হয়। প্রসঙ্গত, ২০১৯ সালের ২০ সেপ্টেম্বর রাজধানীর নিকেতনে শামীমের বাসা ও অফিসে অভিযান চালিয়ে আটটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি, মদ ও নগদ টাকাসহ জব্দ করে র‌্যাব। পরে তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে তিনটি মামলা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম