ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবি: ৯০ জনের ফেরিতে ১২০ যাত্রী, প্রাণহানি ৪৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ আগস্ট, ২০২৬,  4:59 PM

news image

জিম্বাবুয়ের কারিবা হ্রদে বৈরী আবহাওয়ার মধ্যে একটি ফেরি ডুবে অন্তত ৪৪ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ।


বিবিসির প্রতিবেদনে হ্রদের এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ফেরিটিতে ৯০ জন যাত্রী বহনের সক্ষমতার বিপরীতে প্রায় ১২০ জন ছিলেন। যাত্রীদের মধ্যে ১২টি শিশু ছিল। ফেরিটি ডুবে যাওয়ার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পানিতে একাধিক মরদেহ ভাসতে দেখা যায় বলে জানান এক প্রত্যক্ষদর্শী।


জিম্বাবুয়ে সিভিল প্রোটেকশন ইউনিট (সিপিইউ) জানিয়েছে, নিবন্ধিত টিকিট বিক্রির হিসাব অনুযায়ী ফেরিটিতে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিলেন। এর বাইরে টিকিট কেনার বয়সসীমার নিচে থাকা শিশুরাও ফেরিটিতে থাকতে পারে। তবে তাদের সঠিক সংখ্যা নিশ্চিত করতে পারেনি সংস্থাটি।


দেশটির রুরাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এজেন্সির (রিডা) মালিকানাধীন ফেরিটি উত্তরাঞ্চলের কারিবা শহর থেকে বিভিন্ন দ্বীপ ও মাছ ধরার গ্রামের মধ্যে যাত্রী পারাপারে ব্যবহৃত হতো।


দুর্ঘটনার সময় বৈরী আবহাওয়া বিরাজ করছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ফেরিটি ঠিক কী কারণে ডুবে গেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। উদ্ধার ও তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।


তথ্য সূত্র- বিবিসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম