ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

জিম্বাবুয়েতে হামের ভয়ংকর প্রাদুর্ভাব, মৃত্যু ৬৮৫

#

আন্তর্জাতিক ডেস্ক

০৪ সেপ্টেম্বর, ২০২২,  6:02 PM

news image

জিম্বাবুয়ের রাজধানী হারারেতে একটি ক্লিনিকে পোলিও এবং হামের টিকাদানে উৎসাহিত করতে একটি বিলবোর্ড। পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক মা। এটি রয়টার্সের ২০১২ সালে ২১ জুনের ফাইল ছবি টিকাদান কার্যক্রম দেশজুড়ে অব্যাহত থাকার পরও জিম্বাবুয়েতে হামের ভয়ংকর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত দেশটিতে ৬৮৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মন্ত্রণালয় থেকে শনিবার টুইটারে এক পোস্টে বলা হয়, ‘জিম্বাবুয়েতে এখন পর্যন্ত ৬ হাজার ৩৪ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে বর্তমানে আক্রান্ত ৫ ‍হাজার ২৬৬ জন। মারা ‍গেছেন ৬৮৫ জন।’ এর মধ্যে গত ১ সেপ্টেম্বর হামে ‍মারা যান ৩৭ জন। হামে আক্রান্ত হয়ে সাধারণত ৬ মাস থেকে ১৫ বছর বয়সের শিশুদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। বিশেষ করে যেসব শিশু হামের টিকা নেয়নি। গত মাসে দেশটির তথ্যমন্ত্রী মনিকা মুৎসভাংওয়া জানান, জিম্বাবুয়েতে অনেক বাবা-মা ধর্মীয় বিশ্বাসের কারণে শিশুদের টিকা প্রদান থেকে বিরত থাকেন। যে কারণে সরকার থেকে বিভিন্ন ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করা হচ্ছে। যেন তারা তাদের অনুসারীদের শিশুদের টিকা প্রদানে সচেতন ও উৎসাহিত করতে পারেন।-সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম