ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাবে ১৫৭ শিশুর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ আগস্ট, ২০২২,  4:42 PM

news image

জিম্বাবুয়েতে হামের প্রাদুর্ভাবে ১৫৭ শিশুর মৃত্যু হয়েছে এবং এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মৃতের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে বলে দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন। সংক্রমণ বৃদ্ধির জন্য সরকার গত সপ্তাহে অ্যাপস্টোলিক গির্জা সম্প্রদায়কে দায়ী করে বলেছিল, যারা টিকা নেয়নি হাম তাদের মধ্যেই ব্যাপকভাবে ছড়িয়েছে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী মোনিকা মোদিঙ্গুয়া জানান, দেশব্যাপী মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা চার দিনে ১০৩৬ থেকে লাফিয়ে ২০৫৬ জনে দাঁড়িয়েছে। এদের অধিকাংশই ছয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশু এবং একটি ধর্মীয় সম্প্রদায়ের যারা টিকায় বিশ্বাস করে না। মোদিঙ্গুয়া বলেন, “এটি লক্ষ্য করা গেছে যে অধিকাংশ আক্রান্তই হামের টিকা নেয়নি। এই জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার সিভিল প্রটেকশন ইউনিট অ্যাক্ট আহ্বান করেছে।” তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে স্কুল খোলার আগেই টিকা কর্মসূচী জোরদার করেছে আর এ বিষয়ে ঐতিহ্যবাহী গোষ্ঠীগুলোর ও ধর্মীয় নেতাদের সমর্থন পাওয়া জন্য সরকার তাদের সঙ্গে যোগাযোগ করছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, জিম্বাবুয়ের স্বাস্থ্য খাত ওষুধের অভাব ও স্বাস্থ্য কর্মীদের ধর্মঘটের কারণে দীর্ঘদিন ধরেই ভুগছে, এখন হামের প্রাদুর্ভাব খাতটির ওপর আরও চাপ সৃষ্টি করবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম