ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত যে দোয়া আল্লাহর খুব প্রিয় সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে যা বললেন ট্রাম্প কঙ্গোর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাব, নিহত ২ হাজার ৩২৫ ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা এবার সত্যিই থামছেন রোনালদো পাকিস্তানে জনপ্রিয় টিকটক তারকাকে গুলি করে হত্যা জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪ বার্সেলোনায় যোগ দিচ্ছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি

জিম্বাবুয়েতে ফেরি ডুবিতে নিহত বেড়ে ৮৪

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ আগস্ট, ২০২৬,  10:48 AM

news image

জিম্বাবুয়ে ও জাম্বিয়া সীমান্তবর্তী কারিবা হ্রদে যাত্রীবাহী ফেরি ডুবে নিহতের সংখ্যা বেড়ে ৮৪ জনে দাঁড়িয়েছে। দেশটির ইতিহাসে এটিকে সবচেয়ে প্রাণঘাতী পানিপথ দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।


রবিবার (১৬ আগস্ট) জিম্বাবুয়ের জাতীয় পুলিশ সার্ভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, উদ্ধার অভিযানে নতুন করে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে।


গত মঙ্গলবার ১১ আগস্ট প্রচণ্ড বাতাসের মধ্যে ফেরিটি উল্টে যায়। ফেরিটির ধারণক্ষমতা ছিল ৯০ জন। তবে দুর্ঘটনার সময় এতে প্রায় ২৪৩ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।


মর্মান্তিক এ দুর্ঘটনায় অন্তত ১৮ শিশু প্রাণ হারিয়েছে। ফেরিটি জিম্বাবুয়ের উত্তরাঞ্চলের কারিবা শহর থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের গ্রামীণ ও মৎস্যজীবী সম্প্রদায়ের উদ্দেশে যাচ্ছিল।


উত্তর জিম্বাবুয়েতে গণপরিবহনের সংকট এবং সড়ক যোগাযোগের বেহাল দশার কারণে স্থানীয় মানুষের যাতায়াতে জলপথ গুরুত্বপূর্ণ মাধ্যম। দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালের বাইরে স্বজনদের মরদেহ শনাক্ত করতে শত শত মানুষ ভিড় করেন।


ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট এমারসন নানগাগওয়া দুর্ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি বলেন, এ ঘটনা দেশের পরিবহন খাতের গুরুতর ত্রুটি ও দুর্বলতাকে সামনে এনেছে, যা দ্রুত সংস্কার করা প্রয়োজন।


এদিকে নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।


সূত্র: আলজাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম