ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

জিপিএ-৫ ও পাসের হার, দুটোতেই এগিয়ে মেয়েরা

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৩,  3:17 PM

news image

২০২২ সালে অনুষ্ঠিত উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। এবারের ফলাফলে মোট জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ২৮২ জন। ফলাফলে পাসের হার এবং জিপিএ-৫ দুটোতেই এগিয়ে মেয়েরা। এর আগে উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার বেলা সোয়া ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনা এ ফল ঘোষণার কার্যক্রম উদ্বোধন করেন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (ভোকেশনাল, বিএম, ডিপ্লোমা ইন কমার্স) ২০২২ এ পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ১১ হাজার ৯৮৭ জন। এই সংখ্যার মধ্যে ছেলেদের পাসের হার ৮৪.৫৩ এবং মেয়েদের পাসের হার ৮৭.৮৪। ফলে পাসের হারে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে এবারের ফলাফলে। অন্যদিকে এবার মোট জিপিএ-৫ পাওয়ার ছেলেদের সংখ্যা ৮০ হাজার ৫৬১ জন এবং জিপিএ-৫ পাওয়া মেয়েদের সংখ্যা ৯৫ হাজার ৭২১ জন। এতে জিপিএ-৫ এ মেয়েদের সংখ্যা বেশি। এ দিকে গত বছর জিপিএ-৫ এর সংখ্যা ছিল ১ লাখ ৮৯ হাজার ১৬৯। ফলে গত বছরের তুলনায় এ বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ১২ হাজার ৮৮৭ জন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম