ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জিতেও বিদায় বার্সেলোনার, ফাইনালে আতলেতিকো

#

স্পোর্টস ডেস্ক

০৪ মার্চ, ২০২৬,  4:24 PM

news image

শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে গেল বার্সেলোনার। ন্যু ক্যাম্পে সেমিফাইনালের দ্বিতীয় লেগে ৩-০ গোলের দাপুটে জয় পেলেও টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে কাতালানদের। প্রথম লেগে ৪-০ গোলে এগিয়ে থাকায় দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে ফাইনালে জায়গা করে নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। এর ফলে কোপা দেল রে শিরোপা ধরে রাখতে পারল না বার্সেলোনা। কঠিন সমীকরণ সামনে রেখেই ম্যাচে নামে বার্সা। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে তারা। মার্ক বার্নালের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর রাফিনহা পেনাল্টি থেকে ব্যবধান ২-০ করেন। বিরতিতে আশার আলো দেখছিল বার্সা শিবির। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বজায় রেখে খেলার শেষের দিকে আবারও গোল করেন বার্নাল। তখন সমীকরণ দাঁড়ায় ৪-৩। আরও একটি গোল পেলেই সমতায় ফিরত বার্সা। শেষ কয়েক মিনিট আতলেতিকো রক্ষণে চাপে থাকলেও কাঙ্ক্ষিত গোল আর পাওয়া হয়নি। ১৩তম মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন জুলেস কুন্দে। রক্ষণে বড় ধাক্কা সামলেও বার্সা লড়াই চালিয়ে যায়। রাফিনহার নিচু শট অল্পের জন্য পোস্ট মিস করে। ফেরান তোরেসের জোরালো শটও লক্ষ্যভ্রষ্ট হয়। সুযোগ নষ্টের আক্ষেপই শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। আতলেতিকো গোলরক্ষক হুয়ান মুসো বলেন, “এটা হয়তো আমাদের সেরা ম্যাচ ছিল না। কিন্তু এটি ছিল ১৮০ মিনিটের লড়াই। শেষ পর্যন্ত আমরা ফাইনালে।” অন্যদিকে রাফিনহার কণ্ঠে হতাশা, “৪-০ থেকে ঘুরে দাঁড়ানো সহজ নয়। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। দল নিয়ে গর্বিত, তবে ফাইনালে উঠতে না পারায় কষ্ট থেকেই গেল।”

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম