ঢাকা ০৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলো মন্ত্রণালয় শহীদ ওসমান হাদি হত্যার তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে ১১ সংগঠনের স্মারকলিপি নির্বাচন স্থগিতের অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান ইসির নির্বাচনে ভোট কারচুপির শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা ৩৬ দিনে ১৫ নেতাকর্মী নিহত, টিআইবির প্রতিবেদন নিয়ে সরকারের ব্যাখ্যা থাইল্যান্ডে সংবিধান পরিবর্তনের প্রশ্নে চলছে গণভোট জোট জিতলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের চার উপায়ে জানতে পারবেন আপনার ভোটকেন্দ্র কোথায়

জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা

#

নিজস্ব প্রতিবেদক

২৫ ডিসেম্বর, ২০২৪,  10:58 AM

news image

হাইমচরে মেঘনা নদীতে সার বহনকারী এমভি আল বাখেরা জাহাজে ৭ খুনের ঘটনায় মামলা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত ডাকাত দলকে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে হাইমচর থানায় মামলাটি করেন জাহাজের মালিক মাহাবুব মুর্শেদ। রাতেই এসব তথ্য নিশ্চিত করেন হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সুমন। বাদী মামলার এজাহারে জাহাজে খুন হওয়া ৭ জন ও আহতদের নাম উল্লেখ করেন। খুনের শিকার ব্যক্তিরা হলেন- মাস্টার গোলাম কিবরিয়া, গ্রিজার মো. সজিবুল ইসলাম, লস্কর মো. মাজেদুল ইসলাম, সালাউদ্দিন, আমিনুর মুন্সী ও বাবুর্চি রানা কাজী। আহত হলেন- সুকানী মো. জুয়েল (২৮)। তিনি ফরিদপুর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের সেকান্দর প্রকাশ সেকেন্ড খালাসীর ছেলে। এজাহারে মাহবুব মুর্শেদ উল্লেখ করেন, আহত জুয়েলের গলা কাটা। কথা বলতে না পারায় তিনি ডাকাত দলের বিস্তারিত বিবরণ দিতে পারেনি। তিনি সুস্থ হলে ডাকাতদের দেখলে চিনতে পারবেন বলে ইশারার মাধ্যমে জানিয়েছেন। জুয়েল আরও জানিয়েছেন, তাদের সঙ্গে মোট ৯জন ছিল। নবম ব্যক্তির নাম ইরফান। তিনি কোথায় বা তার ঠিকানা দিতে পারেননি জুয়েল। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুর সদরের হরিণাঘাট ফেরিঘাটের কাছাকাছি হাইমচরের মাঝেরচর চর মনিপুর এলাকার মেঘনা নদীতে থাকা জাহাজে খুনের ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ জাহাজ পরিদর্শনকালে একটি রক্তাক্ত চাইনিজ কুঠার, একটি ফোল্ডিং চাকু, দুটি স্মার্টফোন, দুটি বাটন ফোন, একটি মানিব্যাগ, নগদ ৮ হাজার টাকা, একটি বাংলা খাতা, একটি সিল, একটি হেডফোন, এক মুঠো ভাত ও এক টেবিল চা চামচ তরকারি জব্দ করে। নৌ-পুলিশ জানিয়েছে, আহত জুয়েল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে চিকিৎসাধীন। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মহিউদ্দিন সুমন বলেন, রাতে ৩৯৬/৩৯৭ ধারায় মামলাটি দায়ের করেন জাহাজের মালিক মাহাবুব মর্শেদ। যার নং- (১৭/১৬৬)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম