ঢাকা ১৩ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সংরক্ষিত নারী আসন তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার নেত্রকোনায় নিজের পাতা ফাঁদে প্রাণ গেল কৃষকের কিশোরগঞ্জে জঙ্গল থেকে যুবকের মরদেহ উদ্ধার এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার সময়সূচি প্রকাশ পে স্কেলের গেজেট সংশোধনের পর যেসব পরিবর্তন এলো হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কপ সম্মেলন: বিশ্বনেতাদের ৫ জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান প্রধানমন্ত্রীর এ ধরনের হামলা করে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম ১৩ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত মালয়েশিয়ায় যেতে কর্মীদের ব্যয় নির্ধারণ করল সরকার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু

#

নিজস্ব প্রতিনিধি

৩১ জুলাই, ২০২২,  4:27 PM

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মান (অনার্স) ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে রোববার (৩১ জুলাই)। সকাল ৯টা থেকে ‘সি’ ইউনিটের কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনিস্টিউটের পরীক্ষার মাধ্যমে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়। এ বছর পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছে ২ লাখ ৮৪ হাজার ৬০৬ জন শিক্ষার্থী। এদের মধ্য থেকে ১ হাজার ৮৮৮ জন বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটে ভর্তি হওয়ার সুযোগ পাবেন। রোববার সকালে প্রতি শিফটে পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘণ্টা করে। সকাল ৯টা শুরু হওয়া এই পরীক্ষা ৫টি শিফটে চলবে বিকাল ৪টা পর্যন্ত। ভর্তি পরীক্ষা চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম