ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ জুলাই, ২০২৬,  9:36 PM

news image

জার্মানির উত্তরাঞ্চলের লুডভিগসলুস্ট শহরের একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত দুজন নিহত এবং ৩০ জনের বেশি আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে হাসপাতালের ছাদের অংশে আগুনের সূত্রপাত হলে দ্রুত ধোঁয়া পুরো ভবনে ছড়িয়ে পড়ে। খবর আনাদোলু এজেন্সির। পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, আগুন লাগার সময় হেলেনে-ফন-ব্যুলো-ক্লিনিকুম হাসপাতালে মোট ৮২ জন রোগী ভর্তি ছিলেন। আগুনটি হাসপাতালের একটি অংশে, বিশেষ করে রেডিওলজি বিভাগের ছাদের কাঠামো থেকে শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আহতদের সবার অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। পুলিশ জানিয়েছে, অন্তত একজনকে ঘটনাস্থলে পুনরুজ্জীবনের চেষ্টা করা হয়েছিল। তবে ওই ব্যক্তি নিহতদের মধ্যে রয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। ঘটনাস্থলের ভিডিওতে দেখা যায়, ধোঁয়ায় আচ্ছন্ন হাসপাতাল থেকে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। অনেককে হাসপাতালের বেডে, আবার অনেককে হুইলচেয়ারে করে বাইরে আনা হয়। হাসপাতালের পোশাক পরিহিত রোগীরা ভবনের সামনে সড়ক ও লনে অবস্থান নেন, আর এ সময় পুরো হাসপাতাল এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়। অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে জার্মান পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম