ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিখোঁজের দুই দিন পর মধ্যরাতে ইপিজেডের ফটকের সামনে মিলল যুবকের লাশ ২০১৯ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল বেশি, বর্তমানে নিয়ন্ত্রণে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিতে গিয়ে নারীসহ আটক ৪ হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর টেকনাফে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ২ খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের লাইসেন্সে বাধ্যতামূলক হচ্ছে বাংলা কিউআর মক্কা-মদিনা ইস্যুতে কোনো ছাড় নয়, সৌদিকে যেকোনো সহযোগিতায় প্রস্তুত ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুর সময় পরিচ্ছন্নতার ওপর জোর দুই সিটির

জায়েদ-নিপুণের সাধারণ সম্পাদক পদ নিয়ে শুনানি আজ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  4:48 PM

news image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে চিত্রনায়িকা নিপুণের আবেদনের ওপর আপিল বিভাগে শুনানি হবে আজ সাড়ে ১১টায়। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ রবিবার সকালে এ সময় নির্ধারণ করেন। অন্য দুই বিচারপতি হলেন- বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এম ইনায়েতুর রহিম। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সমিতির সদস্যদের ভোটে সাধারণ সম্পাদক পদে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। পরে আপিল বোর্ডের সিদ্ধান্তে জায়েদের পদ বাতিল করে চিত্রনায়িকা নিপুণ আক্তারকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। এরপর হাইকোর্টে দ্বারস্থ হন জায়েদ খান।

হাইকোর্ট আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করলে নিজের পদ ফিরে পান তিনি। পরে আপিল আবেদন করেন নিপুণ। ওই আপিল শুনানি নিয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছিলেন চেম্বারজজ আদালত। এরপর সাধারণ সম্পাদক পদের ওপর ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত স্থিতাবস্থা জারি করেন চেম্বার আদালত। এ সময়ের মধ্যে জায়েদ-নিপুণ কেউ সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না বলেও জানান আদালত। দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য রয়েছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিষয়টি শুনানির জন্য দিন ধার্য রয়েছে। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে। ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে বসছেন এ নিয়ে সবার দৃষ্টি এখন সুপ্রিম কোর্টের দিকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম