ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাংবাদিক থেকে উগান্ডার তোরো রাজ্যের রাজা হলেন কিজানাঙ্গোমা ১১৫ অভিযোগের প্রায় সবকটিতেই দোষী ম্যানসিটি, যা বলল ক্লাব হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত

জাম খাওয়ার পর ভুলেও খাবেন না এই ৪ খাবার

#

লাইফস্টাইল ডেস্ক

০৮ জুন, ২০২৬,  8:32 PM

news image

জাম একটি গ্রীষ্মকালীন জনপ্রিয় ফল। মিষ্টি ও রসালো স্বাদের এই ফলটি পুষ্টিগুণে ভরপুর। এ ফলের নানা উপাদান রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। আর জামে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট ও ফাইবার। এ ফল পেট পরিষ্কার করে এবং পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে। বিশেষজ্ঞরা বলছেন, জামের সঙ্গে কিছু খাবার একসঙ্গে খেলে হজমের সমস্যা দেখা দিতে পারে। এতে গ্যাস, অম্বল, পেট ফাঁপা কিংবা অস্বস্তির মতো সমস্যা হওয়ার আশঙ্কা থাকে। তাই জাম খাওয়ার সময় কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।

মিষ্টি 

আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, জাম খাওয়ার পরপরই ভুল করেও কখনো মিষ্টি খাওয়া উচিত নয়। কমপক্ষে আধাঘণ্টার ব্যবধান থাকা উচিত। তা না হলে হজমজনিত সমস্যা সৃষ্টি হবে।

পানি 

অন্যান্য রসালো ফলের মতো, জাম খাওয়ার পরপরই পানি পান করা উচিত নয়। এতে হজম প্রক্রিয়া খারাপ হতে পারে। ফলে পেট ফাঁপা ও গ্যাসের সমস্যা দেখা দেবে। 

 আচার

যে কোনো আচার সম্পূর্ণ নিষেধ। জাম টক-মিষ্টি স্বাদের একটি ফল। আর আচার প্রায় সম্পূর্ণ টক। তাই জাম ও আচার কখনই একসঙ্গে খাওয়া উচিত নয়। দুটি একসঙ্গে খেলে বুক জ্বালাপোড়া, গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজমের মতো সমস্যা হতে পারে।

দুধ 

আবার জামের সঙ্গে দুধ খাওয়া ঠিক নয়। জাম খাওয়ার আগে কিংবা পরে কখনই দুধ খাবেন না। কারণ উভয়েরই ঠান্ডা প্রভাব রয়েছে। এ কারণে দুটি খাবার একসঙ্গে খেলে বদহজম, গ্যাস ও অ্যাসিডিটি হতে পারে । যদি আপনি দুটি খাবারই খেতে চান, তাহলে কমপক্ষে আধাঘণ্টার ব্যবধান রাখা উচিত। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম