ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে ‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ‘গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর

জামায়াতের আমিরসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

#

নিজস্ব প্রতিবেদক

১৪ ডিসেম্বর, ২০২২,  10:18 PM

news image

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। নাশকতার মামলায় বুধবার (১৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান বলেন, নাশকতার ওই মামলায় আসামিদের আজ সাক্ষ্য গ্রহণ ছিল। কিন্তু আসামিদের পক্ষ থেকে সময় আবেদন করা হলে আদালত নামঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০১২ সালে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে, গত ১২ ডিসেম্বর শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাস বিরোধ আইনের একটি মামলায় তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম