ঢাকা ১৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
কর্ণফুলীতে কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের সংঘর্ষে মৃত্যু বেড়ে ৪ কিডনি রোগীদের জন্য বড় সুখবর, সব জেলা-উপজেলায় মিলবে ডায়ালাইসিস সেবা আজ শেষ হচ্ছে একাদশে ভর্তির আবেদন মেসির দুর্দান্ত গোলে এগিয়েও শেষ মুহূর্তে পয়েন্ট হারাল মায়ামি লৌহজংয়ে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব, মা-নবজাতকের পাশে উপজেলা প্রশাসন জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ ব্রিকস সম্মেলনে বিশ্বনেতাদের চোখ এড়াতে পর্দায় ঢেকে দেওয়া হলো দিল্লির বস্তি জামালপুরে নিখোঁজের তিনদিন পর শিশুর মাটিচাপা দেয়া মরদেহ উদ্ধার ইউক্রেনে রুশ হামলায় নিহত ১০ সকালে অ্যালোভেরা শরবত পানের উপকারিতা

জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ান জাহাজ নিখোঁজ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৩ সেপ্টেম্বর, ২০২৬,  11:06 AM

news image

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা থেকে বোর্নিও দ্বীপের দক্ষিণ কালিমন্তনে যাওয়ার পথে ২৪০ জন যাত্রীসহ একটি যাত্রীবাহী জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) জাভা সাগরে নিখোঁজ ওই জাহাজটির সন্ধানে অভিযান শুরু করেছে দেশটির উদ্ধারকারীরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।


খবরে বলা হয়, দক্ষিণ কালিমান্তান প্রদেশের রাজধানী বানজারমাসিনের অনুসন্ধান ও উদ্ধার কার্যালয় জানিয়েছে, ‘ভার্গো ট্রান্সপোর্ট ৮’ নামের জাহাজটির যোগাযোগব্যবস্থায় সমস্যা দেখা দেয়ার খবর তারা পায়। ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের দ্বিতীয় বৃহত্তম শহর সুরাবায়া থেকে বানজারমাসিনের দিকে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।


প্রাথমিক তথ্য অনুযায়ী, জাহাজটির সর্বশেষ অবস্থান জাভা সাগরে। বানজারমাসিনের একটি জেটি থেকে প্রায় ১৪৮ কিলোমিটার বা ৯২ মাইল দূরে জাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বানজারমাসিনের উদ্ধার সংস্থার অভিযান বিভাগের প্রধান আরিয়ান্তো আরদি জাহাজটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  তিনি বলেন, উদ্ধারকর্মীদের ঘটনাস্থলের দিকে পাঠানো হয়েছে। আমরা ত্রিসাক্তিতে একটি অভিযান কেন্দ্র স্থাপন করেছি।’ 


কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটির পরিচালনাকারী সংস্থা দুর্যোগের খবর পাওয়ার পর ঘটনাটি জানায়। তাদের পাওয়া তথ্য অনুযায়ী, জাহাজটি খারাপ আবহাওয়ার মধ্যে পড়েছিল। সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম