ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আন্তর্জাতিক কন্যাশিশু দিবস: প্রতি ৩ সেকেন্ডে বিয়ের পিঁড়িতে এক শিশু রাত ১০টা পর্যন্ত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট বাতিল সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, তীব্র প্রতিবাদ জানাল ঢাকা গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ: হাসপাতালে একই পরিবারের ৪ জন পদ্মার ভাঙনে বিপর্যস্ত শরীয়তপুর, ঝুঁকিতে বাজার-শিক্ষাপ্রতিষ্ঠান সিলেটে বাসচাপায় মায়ের সঙ্গে প্রাণ গেল ৯ মাসের শিশুর সোমবার ‘ইন্ডিয়া’ জোটের দিল্লির রাজপথ দখলের ডাক যুক্তরাষ্ট্রে পৃথক বন্দুক হামলায় অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ১৪ মেসি-সুয়ারেজের জোড়া গোলে মায়ামির বড় জয় দিল্লিতে ব্যাপক ধরপাকড়, যা বললেন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী

জাপার চেয়ারম্যানের দায়িত্বে থাকছেন জি এম কাদের : হাইকোর্ট

#

নিজস্ব প্রতিবেদক

২৯ নভেম্বর, ২০২২,  8:13 PM

news image

গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে গোলাম মোহাম্মদ কাদেরের (জি এম কাদের) দায়িত্ব পালনে আর কোনো বাধা রইল না। এ সংক্রান্ত এক নিষেধাজ্ঞার আদেশ স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি রুলও জারি করা হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি শেখ আবদুল আউয়ালের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে জি এম কাদেরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম। শুনানি শেষে আইনজীবী মুহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, এ আদেশের ফলে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জি এম কাদেরের দায়িত্ব পালনে আর কোনো বাধা নেই। গত ১৬ নভেম্বর দলীয় সিদ্ধান্ত গ্রহণে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের ওপর দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আবেদন খারিজ করেছেন আদালত। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মাসুদুল হক এ আদেশ দেন। এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন জি এম কাদের। জাতীয় পার্টি থেকে সম্প্রতি অব্যাহতি পাওয়া জিয়াউল হকের করা মামলার শুনানি নিয়ে গত ৩০ অক্টোবর জি এম কাদেরের দলীয় সিদ্ধান্ত গ্রহণের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা দেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম