ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা বাসে উচ্চ শব্দে গান বাজালেই গুনতে হবে শত শত ডলার সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবি: একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ-১ জ্বালানি তেলের উত্তাপ বাজারে দেরিতে ডেঙ্গু পরীক্ষা করায় বাড়ছে ঝুঁকি মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ

জাপানের সাথে মাছ ধরার চুক্তি স্থগিত করল রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ জুন, ২০২২,  4:24 PM

news image

জাপানের সাথে কুরিল দ্বীপপুঞ্জে মাছ ধরা চুক্তি স্থগিত করল রাশিয়া। জাপান অর্থ পরিশোধ করেনি তাই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি মস্কোর। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান পরিস্থিতিতে ১৯৯৮ সালের চুক্তির রূপায়ণ বন্ধ রাখা হয়েছে। জাপান যতদিন তার আর্থিক দায় না মেটায়, ততদিন পর্যন্ত এই চুক্তি স্থগিত করতে আমরা বাধ্য হচ্ছি। কুরিল নিয়ে রাশিয়ার সাথে জাপানের বিরোধ দীর্ঘদিনের। মস্কোর দাবি,

এই দ্বীপপুঞ্জ তাদের। আর টোকিওর দাবি, এর মধ্যে চারটি দ্বীপ জাপানের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার সেনা তা দখল করে নেয়। গত অক্টোবরে জাপানের প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, ওই চারটি দ্বীপ তাদের। এই দ্বীপগুলো হোক্কাইডোর উত্তরের জলসীমা থেকে কয়েক কিলোমিটার দূরে। মূলত এই দ্বীপগুলোর অবস্থানগত গুরুত্ব বিশাল। তাই রাশিয়া কোনোভাবেই জাপানের দাবি মানতে নারাজ। এদিকে জাপান ও ন্যাটোর কর্মকর্তারা মঙ্গলবার একটি সমঝোতায় পৌঁছেছেন। এই সমঝোতা অনুযায়ী, তারা সামরিক সহযোগিতা বাড়াবেন এবং যৌথ মহড়া করবেন। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এই পদক্ষেপ নেয়া জরুরি বলে তাদের মত। এরপরই রাশিয়া চুক্তি স্থগিত রাখার কথা ঘোষণা করলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম