ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

জাপানি মায়ের জিম্মায় থাকবে দুই শিশু

#

নিজস্ব প্রতিবেদক

১৬ জুলাই, ২০২৩,  12:59 PM

news image

বাংলাদেশি বাবা ও জাপানি মায়ের দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে তাদের মা নাকানো এরিকোর জিম্মায় রাখার আদেশ দিয়েছেন আদালত। এদিন বাবা ইমরান শরীফের আপিল খারিজ করে দিয়েছেন আদালত। রোববার (১৬ জুলাই) ঢাকার জেলা ও দায়রা জজ হাবিবুর রহমান ভূঁইয়া এ আদেশ দেন। এ বিষয়ে ইমরান শরীফের আইনজীবী নাসিমা আক্তার জানান, গত ১১ জুলাই এ মামলার তারিখ ধার্য ছিল। আমরা এ আদালতে ন্যায়বিচার পাব না জানিয়ে উচ্চ আদালতে আপিল করেছি। আপিল বিভাগে এ বিষয়টির ওপর শুনানির তারিখ ধার্য রয়েছে। ওইদিন আমরা শুনানি না করে আপিল বিভাগের বিষয়টি জানিয়ে সময় আবেদন করি। তিনি সময় আবেদন নামঞ্জুর করেন। তিনি বলেন, আমরা আগেই আশঙ্কা করেছিলাম ন্যায়বিচার পাব না। আমাদের সেই আশঙ্কা সত্যি হলে। তবে, আমরা আইনি লড়াই চালিয়ে যাব। গত ৬ জুন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় ইমরান শরীফের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী নাসিমা আক্তার লাভলী জাপানি দুই শিশু কার জিম্মায় থাকবে- এ সংক্রান্ত আপিল শুনানিতে বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তন চেয়ে আবেদন করেন। এরপর ওই আবেদনের শুনানি নিয়ে খারিজ করেন হাইকোর্ট। ফলে ঢাকা জেলা জজ আদালতে জাপানি দুই শিশু কার জিম্মায় থাকবে, এ-সংক্রান্ত আপিল শুনানি অনুষ্ঠিত হয়। এখানেও বাবার আপিল খারিজ করে মার জিম্মায় দুই শিশুকে রাখার আদেশ দেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম