ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র, গ্রামে তীব্র লোডশেডিং যুদ্ধের কারণে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্ম উপযোগী শিক্ষা প্রদান করা হবে: শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২১,  1:04 PM

news image

দেশে শিক্ষিত বেকার কমাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের কর্ম উপযোযী শিক্ষা প্রদানের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি এমপি। শনিবার সকালে রংপুর পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আলোচনা সভায় যোগ দিতে এসে রংপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মান আরও উন্নত করা, ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জন ও চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আলোচনা করা হচ্ছে। শিক্ষামন্ত্রী রংপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান। এ সময় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম