ঢাকা ১৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ফটিকছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল, ঢাকা-খাগড়াছড়ি যান চলাচল বন্ধ জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল দুজনের ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা ফুলবাড়িয়ায় আজ থেকে ঢুকবে না আন্তঃজেলা বাস পে-স্কেলের সুপারিশ ২-৩ সভাতেই চূড়ান্ত হচ্ছে, মূল বেতন বাড়ছে ১০০ শতাংশ সৌদি আরবে ১.৯৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র ইরানে দফায় দফায় মার্কিন হামলা, পাল্টা প্রতিরোধে তেহরান দুপুরের মধ্যে ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত দেশের রপ্তানির ১৭.৫১ শতাংশ এসেছে বেপজা থেকে

জাতীয় গ্রিড বিপর্যয়ের ৬ দিনেও বন্ধ ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র

#

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর, ২০২২,  11:54 AM

news image

গত ৪ অক্টোবর জাতীয় গ্রিড বিপর্যয়ের কারণে দেশের অন্যান্য স্টেশনের মতো বন্ধ হয়ে যায় নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্রের দু’টি ইউনিট। এক ঘণ্টার চেষ্টায় ৪ নম্বর ইউনিট পুনরায় চালু করা গেলেও সেফটি ভাল্ব ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ছয় দিনেও চালু করা সম্ভব হয়নি বিদ্যুৎকেন্দ্রটির পাঁচ নম্বর ইউনিট। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই ইউনিটটি চালু করতে আরও একদিন সময় লাগবে। ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, গত ৪ অক্টোবর জাতীয় গ্রিডে বিপর্যয় দেখা দিলে ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট হঠাৎ করে বন্ধ হয়ে যায়। এরপর এক ঘণ্টার মধ্যে ৪ নম্বর ইউনিট চালু করা গেলেও ২১০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিটটি পুনরায় চালু করা সম্ভব হয়নি। তিনি বলেন, ‘এই ইউনিটের সেফটি বাল্ব ফেটে গিয়ে এই সমস্যা দেখা দিয়েছে।  তিনি জানান, ইউনিট চলার জন্য মেটাল তাপমাত্রা থেকে রোটর তাপমাত্রা কমবেশি থাকা জরুরি। সেটা না থাকলে টারবাইনে সমস্যা দেখা দিতে পারে। হঠাৎ করে কোনো ইউনিট বন্ধ হয়ে গেলে সেটা তাৎক্ষণিক চালু করা না গেলে টেম্পারেচারের মাত্রা ঠিক করতে চার থেকে পাঁচ দিন সময় লেগে যায়। ওই ঘটনার পরের দিন অর্থাৎ ৫ অক্টোবর ৫ নম্বর ইউনিটটিতে পাওয়ার দেওয়ার পর লোডিংয়ের সময় দু’টি টেম্পারেচার সমপরিমান হয়ে যায়, যে কারণে এই ইউনিটটি চালু করা সম্ভব হয়নি।’ তবে আগামীকাল সোমবার নাগাদ এটি চালু হয়ে বলে আশা প্রকাশ করেন তিনি। উল্লেখ্য, গত ৪ অক্টোবর দুপুর দুইটার কিছু সময় পর জাতীয় গ্রিডের পূর্বাঞ্চলে আকস্মিক বিপর্যয় দেখা দেয়। যে কারণে ঢাকাসহ দেশের চার বিভাগের একটা বড় অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম