ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় পতাকা অবমাননার অভিযোগে পান্ডিয়ার বিরুদ্ধে মামলার আবেদন

#

স্পোর্টস ডেস্ক

১২ মার্চ, ২০২৬,  7:50 PM

news image

ভারতের শহর পুনের এক আইনজীবী দেশটির ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে পুলিশের কাছে মামলা করার আবেদন জানিয়েছেন। আহমেদাবাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের উদ্‌যাপনের সময় তিনি পতাকার প্রতি অসম্মান দেখিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। শিবাজি নগর থানার এক কর্মকর্তা বুধবার নিশ্চিত করেছেন যে আইনজীবী ওয়াজিদ খান পুলিশের কাছে অভিযোগপত্র জমা দিয়েছেন। তবে এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। অভিযোগপত্রে ওয়াজিদ খান উল্লেখ করেন, রবিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের জয়ের পর উদ্‌যাপনের সময় হার্দিক পান্ডিয়া ত্রিবর্ণ জাতীয় পতাকা শরীরে জড়িয়ে মাঠে অশালীন আচরণ করেছেন। অভিযোগে বলা হয়, ‘এই কাজ সংশ্লিষ্ট আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হতে পারে এবং এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করা প্রতিটি নাগরিকের দায়িত্ব।’ এর আগে হার্দিক পান্ডিয়া টানা দ্বিতীয়বার বিশ ওভারের বিশ্বকাপ জয়ের ঘটনাকে নিজের দেওয়া ব্যক্তিগত প্রতিশ্রুতি পূরণ বলে উল্লেখ করেন এবং বলেন, দলের আধিপত্যের এটি কেবল শুরু। এই আসরে তিনি ব্যাট হাতে দুটি অর্ধশতক করেন, যার মধ্যে নামিবিয়ার বিপক্ষে ২৮ বলে ৫২ রান ছিল উল্লেখযোগ্য। বল হাতেও গুরুত্বপূর্ণ সময়ে দারুণ পারফরম্যান্স দেখিয়ে পুরো প্রতিযোগিতায় মোট নয়টি উইকেট নেন। পান্ডিয়া বলেন, ‘বার্বাডোজে ২০২৪ সালের ফাইনালে জয়ের পর আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম—যে টুর্নামেন্টই খেলি, জয়ের জন্যই খেলব এবং শিরোপা জিতব। আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে এই জয় প্রমাণ করেছে, নিজের কাছে দেওয়া সেই প্রতিশ্রুতি বাস্তবে পরিণত হয়েছে। আর এটিই কেবল শুরু।’ ৩২ বছর বয়সী পান্ডিয়া ২০২৬ সালের বিশ্বকাপের সেরা একাদশেও জায়গা পেয়েছেন, যেখানে ভারতের চারজন ক্রিকেটার অন্তর্ভুক্ত হয়েছেন। গত রবিবারের জয়ের মাধ্যমে ভারত প্রথম দল হিসেবে বিশ ওভারের বিশ্বকাপের শিরোপা সফলভাবে ধরে রাখল। পাশাপাশি ২০০৭ সালে প্রথম আসরে জয়ের পর মোট তিনবার এই শিরোপা জয়ের কৃতিত্বও অর্জন করল দলটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম