ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশ সংস্কার: রিজওয়ানা হাসান

#

নিজস্ব প্রতিবেদক

০১ সেপ্টেম্বর, ২০২৪,  3:23 PM

news image

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, জাতিসংঘের তদন্ত দলের প্রস্তাব অনুযায়ী পুলিশের সংস্কার আনা হবে। রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা বলেন। পুলিশ সংস্কারের ব্যাপারে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, পুলিশ কমিশন গঠন করা হবে। জাতিসংঘের প্রতিনিধি দল সংস্কারের যে সুপারিশ দেবে সেটাও বিবেচনা করা হবে। গত ৫৩ বছরে পুলিশ জনগণের পুলিশ হয়ে উঠতে পারেনি। যখন যে দল ক্ষমতায় এসেছে তারা পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। সংস্কারের মধ্য দিয়ে সত্যিকার ‌‘বাংলাদেশ পুলিশ’ গড়তে চাই। তিনি বলেন, পুলিশের মধ্যেও কিন্তু পরিবর্তনের একটা বিশাল তাড়া আছে। তারা বুঝতে পারছে জনগণের কাছে তাদের গ্রহণযোগ্য হিসেবে উপস্থাপন করতে অনেক কাজ করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম