ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পরীমণি

#

বিনোদন প্রতিবেদক

১১ আগস্ট, ২০২২,  10:32 AM

news image

ঢাকাই সিনেমার নন্দিত চিত্রনায়িকা পরীমণিও নায়ক শরিফুল রাজ দম্পতি মা-বাবা হয়েছেন। বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন পরীমণি। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগেই নাম ঠিক করে রেখেছিলেন অভিনেত্রী। চলতি বছরের শুরুতেই পরী জানিয়েছিলেন, কন্যা সন্তান হলে তার নাম রাখবেন রাণী আর পুত্র সন্তান হলে রাজ্য। বৃহস্পতি (১১ আগস্ট) চিত্রনায়িকা পরিমণী তার ভেরিফাইড ফেসবুক পেইজে তার ছেলের ছবি প্রকাশ করেছেন। ছেলের ছবি শেয়ার করে পরী লিখেছে, 'শাহীম মুহাম্মদ রাজ্য।  তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও। অভিনন্দন তোমাকে। সেই সঙ্গে লিখেছেন আমাদের রাজপুত্র। পৃথিবীতে সন্তান আগমনের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় রাজ বলেছিলেন, ‘বাবা হয়েছি। মা ও ছেলে উভয় সুস্থ আছেন। সবাই দোয়া করবেন। এই মুহূর্তের আনন্দ আসলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যারা বাবা-মা হয়, কেবল তারাই এটা বুঝবে।’তিনি আরও যোগ করেন, ‘শেষ কটা দিন ওর সঙ্গে সবসময় ছিলাম আমি। প্রতিটি দিন নতুন নতুন অনুভূতির স্পর্শ পেয়েছি আমরা। অবশেষে আমাদের সন্তান আমাদের কাছে এসেছে। গেল বছরের অক্টোবরে চুপিসারে বিয়ে করেছিলেন শরিফুল রাজ ও পরীমণি। এরপর তারা খবরটি প্রকাশ্যে আনেন চলতি বছরের ১০ জানুয়ারি। একইদিন পরীর অন্তঃসত্ত্বা হওয়ার সুখবরও দেন এই দম্পতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম