ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

ছুটি শেষে আপিল বিভাগে বিচার কাজ শুরু

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২৩,  11:40 AM

news image

অবকাশকালীন ও ঈদুল ফিতরের ২৩ দিনের ছুটি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ শুরু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) সকাল ৯ টা ১০ মিনিট থেকে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ও বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচারকাজ চলছে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে বেঞ্চে রয়েছেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চে রয়েছেন বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি আবু জাফর সিদ্দিকী। এদিকে সকাল সাড়ে ১০ টা থেকে হাইকোর্টের ৫০ টি বেঞ্চে এক যোগে বিচারকাজ শুরু হবে। অবকাশকালীন ও ঈদুল ফিতরের ২৩ দিনের ছুটি শেষে সব্বোর্চ আদালত খোলার আইনজীবী ও বিচারপ্রার্থীদের পদচারণায় মুখরিত হবে আদালত অঙ্গন। গত ৭ এপ্রিল থেকে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি শুরু হয়। এর সাথে যোগ হয় পবিত্র ঈদুল ফিতরের ছুটি। অবকাশকালীন ছুটির সময় আপিল বিভাগের চেম্বার আদালত ও হাইকোর্ট বিভাগের কয়েকটি বেঞ্চে সীমিত পরিসরে বিচারকাজ চালু ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম