ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন মন্ত্রিসভায় রদবদল, কে কোন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে সিলেটে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী রাষ্ট্রপতির বেতন-ভাতার বাইরে রয়েছে যেসব রাষ্ট্রীয় সুবিধা চিকিৎসা নিতে ভারতে গিয়ে লাশ হয়ে ফিরলেন সাজু, কলকাতায় রেবতীর শেষকৃত্য ঠাকুরগাঁও-১ আসন শূন্য ঘোষণা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে মালদ্বীপের প্রেসিডেন্টের পাকিস্তানে বাড়ছে নারী ধূমপায়ী

ছুটি না নিয়ে স্কুলে অনুপস্থিত থাকায় ৩৪ শিক্ষককে শোকজ

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২৩,  7:51 PM

news image

ছুটি না নিয়ে স্কুলে অনুপস্থিত থাকায় ৩৪ শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে শিক্ষকদের শোকজের জবাব দিতে বলা হয়েছে। রোববার (২৩ জুলাই) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। মাউশির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুনে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ডিজিটাল মনিটরিং সিস্টেমের আওতায় মাধ্যমিকের মাঠপর্যায়ের কর্মকর্তারা পূর্বঘোষণা ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনের সময় ৩৪ শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকতে দেখা যায়নি। তাঁরা অননুমোদিতভাবে অনুপস্থিত ছিলেন। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে উপস্থিত না থাকার সুস্পষ্ট কারণ মাউশিতে পাঠাতে হবে। শিক্ষকদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম