ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৭ জুন, ২০২৩,  4:52 PM

news image

সুনামগঞ্জের ছাতক উপজেলায় সোমবার বিকেলে বাড়ির পাশে ডোবার পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও এক বোন। মৃতরা হলো, ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর গ্রামের ময়না মিয়ার মেজো মেয়ে তায়িবা বেগম (৬) ও ছোট মেয়ে তানজিনা (৪)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বড় মেয়ে তাফশিয়া বেগম (৯)। মঙ্গলবার ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাইনুল জাকির এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার বিকেলে তিন বোন খেলতে গিয়ে কোনো একসময় হয়তো পানিতে পড়ে যায়। পরে তাদের এক আত্মীয় ডোবার পাশে তাদের কাপড় দেখতে পেয়ে সন্দেহ হয়। এ সময় উনি খোঁজ না পেয়ে চিল্লাচিল্লি করতে থাকেন ও পানিতে সন্দেহ হলে সেখান থেকে তাদের তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। বড় মেয়ে হাসপাতালে এখনও চিকিৎসাধীন আছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম